ছাত্র-শিক্ষকের এক বছর করে জেল

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় আটোয়ারীতে  উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক মাদ্রাসার ছাত্র ও তাকে সহযোগিতা করার দায়ে এক শিক্ষকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে কতৃপক্ষ।

২৪মে বিকালে চলমান আলীম পরীক্ষার পৌরনীতি বিষয়ের পরীক্ষা ছিল। কিন্তু মির্জা মাওলানা আলিম উদ্দীন আলিম মাদ্রাসার পরীক্ষার্থী মোঃ আল-মামুনের (রোল নং ১৩৫১৯৫) পরিবর্তে আটোয়ারী নেছারিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মোঃ তৌহিদুল ইসলাম উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করলে তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মির্জা মাওলানা আলিম উদ্দীন আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ জাফর আলীকে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ উভয়কে পৃথকভাবে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থী আল মামুনের পরীক্ষার খাতা বাতিল করেন।

অভিযুক্ত শিক্ষক মোঃ জাফর আলী জানায়, আল-মামুন অসুস্থ থাকায় মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আঃ মান্নানের নির্দেশে তিনি তৌহিদুল ইসলামকে নিয়ে এসে পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।