× Banner
সর্বশেষ
আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

পাটকেলঘাটায় নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধিঃ পাটকেলঘাটায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে প্রেমদ্রোহ সাম্য’র কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছেন।

আজ বৃহঃবার সন্ধ্যা ৬ টায় পাটকেলঘাটার রবীন্দ্র সদনের কাজী নজরুল ইসলামের বৃহৎ কর্মময় জীবন আলোচনা অনুষ্ঠিত হয়। শুরুতে প্রদীপ প্রজ্জলন করেন প্রিয়ন্তী মল্লিক টুকটুকি, ঐশী মন্ডল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক, দেশ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। এসময় প্রবন্ধ পাঠ করেন পাটকেলঘাটা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক প্রশান্ত রায়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা, সম্মিলন পরিষদের সভাপতি ধীমান বিশ্বাস, প্রচার প্রকাশনা সম্পাদক অংকুর মন্ডল, পরিষদের সহ- সভাপতি অধ্যাপক আছাদুল ইসলাম, চিত্তরঞ্জন মল্লিক, সাংবাদিক আশারাফ আলী, মফিদুল ইসলাম, এস.এম মফিদুল ইসলাম সহ শিল্পী বৃন্দ। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন সুকুমার দাশ বাচ্চু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বাঙ্গালী জাতির চিন্তা চেতনার ধারক এবং বাহক। ঘাত প্রতিঘাতের ভেতর তার জীবন অতিবাহিত হওয়ায় কবি নজরুলের আদর্শকে আমাদের জীবনে ধারণ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..