× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

ছাতকে ৩টি পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে ‘লতিফি হ্যান্ডস’

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
ছাতকে ৩টি পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে ‘লতিফি হ্যান্ডস’

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে একদিনে অসহায় ৩টি পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে ‘লতিফি হ্যান্ডস’ নামের একটি মানবিক সংস্থা।

বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর সকালে নির্মাণ কাজ শেষে তিন পরিবারের কাছে তাদের গৃহগুলো বুঝিয়ে দেয়া হয়। এ মানবিক সংস্থাটি বৃহত্তর সিলেটজুড়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। প্রচারবিমুখ এ সংস্থার কার্যক্রমে উপকারভোগিরা সন্তোষ্ট। সেবা পেয়ে যাচ্ছে সমাজের গরিব-অসহায়, এতিম, হতদরিদ্র হাজার হাজার পরিবার। যার ব্যবস্থাপনায় রয়েছেন শামছুল উলামা আল্লামা আবদুল লতিফ চৌধুরী ছাহেব কিবলা ফুলতলী (রহ.) এঁর বড় ছাহেবজাদা আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।

গত ১০ ডিসেম্বর সন্ধ্যার আগ মুহুর্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাউর গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র সিরাজ উদ্দিন, ফয়জুল ইসলাম ও শামসুদ্দিনের ৩টি টিনসেডের বসতঘর মুহুর্তের মধ্যে পুড়ে ছাঁই হয়ে যায়। পরিবারের সদস্যরা পড়নের কাপড় ছাড়া ঘর থেকে কিছুই উদ্ধার করতে পারেননি। নগদ টাকা, দলিলাদি, মূল্যবান কাগজপত্র, ধান-চালসহ ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। অগ্নিকান্ডে তাদের জমানো সম্পদ নিমিষেই শেষ হয়ে যায়।

শীতের মধ্যে পরিবারের সদস্যরা ক’য়দিন খোলা আকাশের নীচে সীমাহীন দুঃখ কষ্টে বসবাস করে আসছিলেন। তাৎক্ষনিক উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হলেও বসবাসের জন্য তাদের গৃহ নির্মাণে এগিয়ে আসেননি কেউ। খবর পেয়ে ৩টি পরিবারের ২৩জন সদস্যদের জন্য খাদ্য সামগ্রী, শীতবস্ত্র, নতূন কাপড়, জুতা, আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় মালামাল এবং নগদ অর্থ নিয়ে ১৫ডিসেম্বর দুপুরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে দেখতে ছুটে আসেন শামছুল উলামা আল্লামা আবদুল লতিফ চৌধুরী ছাহেব কিবলা ফুলতলী (রহ.) এঁর সুযোগ্য বড় ছাহেবজাদা, লতিফি হ্যান্ডস এর ব্যাপস্থাপক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।

এসময় তিনি লতিফি হ্যান্ডস নামের সংস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে একত্রে তিনটি গৃহ নির্মাণের কথা ব্যক্ত করেন। এসময় সাথে ছিলেন তারই সুযোগ্য সন্তান, লতিফি হ্যান্ডস এর সাধারণ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী। কথা অনুযায়ী পর দিন বুধবার (১৬ ডিসেম্বর) সকালে গৃহ নির্মাণ সামগ্রী দিয়ে পাঠানো হয় মিস্ত্রিদের। শুরু হয় গৃহ নির্মাণ কাজ। ১২জন মিস্ত্রি ও স্বেচ্ছাসেবীদের শ্রমের বিনিময়ে টানা ১৪ ঘন্টা শেষে নির্মিত হয় তিনটি গৃহ। বৃহস্পতিবার সকালে ৮০ ফুট লম্বা টিনসেডের গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করে বুঝিয়ে দেয়া হয় সিরাজ উদ্দিন, ফয়জুল ইসলাম ও শামসুদ্দিনকে। এতে অসহায় এসব পরিবারের সদস্যদের মাথা রাখার জায়গা হয়।


এ ক্যটাগরির আরো খবর..