ছাতকের আল-মদিনা একাডেমীতে ষষ্ট শ্রেণির উদ্বোধনী ক্লাস

ছাতক প্রতিনিধিঃ ছাতকের দোলারবাজার ইউনিয়নের উত্তরকুর্শি মদিনা বাজারস্থ আল-মদিনা ইসলামিক একাডেমীর দাখিল ৬ষ্ট শ্রেণির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক ভাবে পাঠদানের উদ্বোধন করেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি সিংচাপইড় আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু নোমান মুহাম্মদ ফয়জুন্নুর।

একাডেমীর হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ মো. আবদুল্লাহ’র সভাপতিত্বে ও শিক্ষক শামছুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. রুহুল আমিন।

বক্তব্য রাখেন, একাডেমীর প্রিন্সিপাল আলী হোসেন মানিক, শিক্ষক হাফিজ হেলাল উদ্দিন, কামরুল হুদা, বুরহান উদ্দিন, শিপন আলম, মৌলভী আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম প্রমূখ। এসময় শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।