বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ২৫ কেজি ভারতীয় গাঁজা, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। চোরাচালান পণ্য আটক
বৃহস্পতিবার ( ১২ জুন) দিনব্যাপী বিজিবি এর টহলদল কর্তৃক ধান্যখোলা ও বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৫ কেজি ভারতীয় গাঁজা, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৩,৮০,৭৮৫/-(তিন লক্ষ আশি হাজার সাতশত পঁচাশি) টাকা।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।