× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

টাকা চুরির অপবাদ সইতে না পেরে নোয়াখালীর সেনবাগ উপজেলায় মো.সোহেল (২০) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

মৃতসোহেল ভোলার তজুমউদ্দিন উপজেলার কাজী কান্দি গ্রামের হানিফ খন্দকারের বাড়ির আবুল কাশেমের ছেলে। তারা স্বপরিবারের সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের আজিজ মোল্লার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সোহেলের বোন নার্গিস আকতারের ৫হাজার টাকা খোয়া যায়। ওই ঘটনায় শনিবার সকালে নার্গিস সোহেলকে চোর হিসেবে সন্দেহ করে বকাঝকা করে। এতে সোহেল চোরের অপবাদ সইতে না পেরে সকাল ১০টার দিকে বোনের ভাড়া করা কক্ষে গিয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

পরে খবর পেয়ে সেনবাগ থানার এসআই বিকাশের নেতৃত্বে একদল পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের বোন শাহানাজ আক্তার নিপু জানায় তার ভাই সেনবাগের বিভিন্নস্থানে ভ্যান গাড়ি দিয়ে আনারস বিক্রি করেতো। তারা স্বপরিবারের সেনবাগের ছরিম মুন্সির হাট ও আজিজপুর গ্রামে ভাড়া বাসায় থাকেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় প্রাথমিক ভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..