চীনের প্রেসিডেন্ট এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার

চীনের প্রেসিডেন্ট এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্ডটনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুদেশের সরকার প্রধানদের মধ্যে দীর্ঘ চার বছর পর দ্বিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হলো।

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পশ্চিমাদের অব্যাহত চাপের মুখে হওয়া বৈঠক বিশেষ বার্তা দিতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন ও বাংলাদেশের এ বৈঠককে বেশ গুরত্বপূর্ণ হিসেবেও বিবেচনা করছেন তারা।

যৌথভাবে ওই অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরে আফ্রিকার দেশসুমুহে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ হাসিনা।

আগামীকাল ২৪ আগস্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ফ্রেন্ডস অফ ব্রিকস লিডারস ডায়ালগে (ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস  প্লাস ডায়লগ) ‘ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।

চীনের প্রেসিডেন্ট সোমবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন।শেখ হাসিনা ও চীন প্রেসিডেন্ট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর কন্যা ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিয়োম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২৩ আগস্ট) জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী। বুধবার (২৩ আগস্ট) সকালে জোহানেসবার্গের র‌্যাডিসন ব্লু হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’ এ বক্তব্য দেন তিনি।

ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রবাসী বাংলাদেশিদের একটি সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। চার দিনের সফর শেষে ২৭ অগাস্ট সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।