× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

সামরিক ও কূটনৈতিক দুই দিক থেকেই চীনকে কোণঠাসা করেছে ভারত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদ

কার্গিল যুদ্ধে ভারতীয় সেনা যা করেছিল তা বিশ্বের কোনো সেনার পক্ষে করা সম্ভব নয়। ভারতের মাউন্টেন ফোর্স এর দক্ষতাকে টক্কর দেওয়ার মতো শক্তি পুরো বিশ্বে খুঁজে মেলা ভার। আর ভারত এই সেনাকেই ভারত চীন সীমান্তে মোতায়েন করে দিয়েছে।

সীমান্তে মোতায়েন এই মাউন্টেন ফোর্স গেরিলা যুদ্ধে মহারত হাসিল করেছে। খারাপ থেকে খারাপ পরিস্থিতিতে শত্রুদের বিনাশ করতে সক্ষম এই সেনা। বিশেষ করে এদের পাহাড়ে লড়াই করার জন্য স্পেশ্যাল ট্রেনিং দেওয়া হয়েছে। চীনের এক্সপার্ট এই মাউন্টেন ফোর্সদের নিয়ে বলেছিল যে, বিশ্বের সবথেকে ভয়ানক সেনা আছে ভারতের কাছে। উনি এমনও বলেছিলেন যে, এই সেনা আমেরিকা, ব্রিটেন সমেত বিশ্বের শক্তিধর দেশের কাছেও নেই। আর এখন এই ফোর্সকে সীমান্তে মোতায়েন করাতে থতমত খেয়ে গেছে চীন।

শুধু এই নয়, চীনকে শিক্ষা দিতে ভারত সরকারের রক্ষামন্ত্রী রাশিয়া সফরে রয়েছেন। তবে উনি রাশিয়াকে নিউট্রাল রাখার জন্য নয় বরং এক ঢিলে দুই পাখি মারার জন্য প্রস্তুতি নিয়ে গেছেন।

সূত্রের খবর অনুযায়ী, রাজনাথ সিং S-400 সিস্টেমকে দ্রুত ভারতে আনার জন্য জোর দেবেন। তুর্কি রাশিয়াকে যে S-400 অর্ডার দিয়েছে তা কিছু বিশেষ কারণে আটকে রয়েছে। যেটাকে ভারত পাওয়ার চেষ্টা করবে কারণ ভারত নিজের সিস্টেম পেতে গেলে আরো একটু বেশি সময় লাগবে।

একইসাথে রাশিয়াকে আরো একটু সক্রিয়ভাবে চীনের বিরুদ্ধে কাজে লাগতেও নেমে পড়েছে ভারত। রাশিয়ার সাথে ভারত ও চীন দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ভালো। তবে রাশিয়ার সাথে চীনের সীমান্ত নিয়ে বিতর্ক রয়েছে। একইসাথে চীন এখন সামরিক বাজারে রাশিয়ার জায়গা দখল করার চেষ্টায় রয়েছে। অর্থাৎ চীন যুদ্ধের অস্ত্র বিক্রিতে রাশিয়ার কাস্টমারের উপর ভাগ বসাচ্ছে। এই দুই ইস্যু কাজে লাগিয়ে ভারত অনেক কাজ বিনা রক্তক্ষয়ে করতে পারে। যার প্রমাণ আজ থেকেই মিলতে শুরু করেছে। আজ রাশিয়ার তরফ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, তারা সংযুক্ত রাষ্ট্রে ভারতের স্থায়ী সদস্যতা দেওয়া নিয়ে ভারত সরকারের পাশে আছে।

আজ, রাশিয়ার বিদেশ মন্ত্রী বলেন, এই বৈঠকে সংযুক্ত রাষ্ট্রে সম্ভাবিত সংশোধন আর ভারতকে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্য বানানোর দাবিও উঠেছে। উনি বলেন, আমাদের মতে ভারত সংযুক্ত রাষ্ট্রের স্থায়ী সদস্য হওয়ার দাবিবার আর আমরা ভারতকে সম্পূর্ণ সমর্থন করছি। সব মিলিয়ে ভারত সামরিক ও কূটনৈতিক দুই দিক থেকেই চীনকে কোণঠাসা করার পরিকল্পনা বানিয়ে ফেলেছে তা স্পষ্ট।


এ ক্যটাগরির আরো খবর..