পঞ্চগড়ে ৩০ লক্ষ শহীদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী পালন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড়ে সারাদেশের ন্যায় মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ লক্ষ বৃক্ষ রোপনের অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

১৮ জুলাই (বুধবার) সকালে শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রংঙ্গনে বৃক্ষ রোপন করে  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন পঞ্চগড় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক প্রিয়সিন্ধু তালুকদার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল আলীম খান ওয়ারেশী, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট,পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের কোমল মতি ছাত্র-ছাত্রীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।