ঢাকা, ১০ আষাঢ় (২৪ জুন) : গত ১৯ মার্চ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘ক্যারিয়ার বিডি লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠান ‘প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিভাগে চাকুরি’ শিরোনামে বিভিন্ন পদে ১৯০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার সাথে বিদ্যুৎ বিভাগের কোনো সম্পর্ক নেই । দেশের নিরীহ মানুষকে প্রতারণা করাই এ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্দেশ্য।
‘ক্যারিয়ার বিডি লিমিটেড’ এর এ হীন প্রচেষ্টার সাথে জড়িতদের সুনির্দিষ্ট তথ্যসহ নিকটস্থ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থায় বা থানায় এবং বিদ্যুৎ বিভাগের ৯৫১৩৩৬৪ নম্বরে অথবা dsadmin@pd.gov.bd ই-মেইলে জানানোর জন্য বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ দৈনিক ডেইলি স্টার ও দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পদে ১৭টি শূন্যপদ পূরণকল্পে প্রদত্ত বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।


