× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা

পাইকগাছায় চিংড়ী চাষী সুখেন হত্যার প্রধান আসামী প্রকাশ কয়রা থেকে আটক

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
আসামী আটক

খুলনার পাইকগাছায় সুখেন সর্দার(৫৫) হত্যাকান্ডে জড়িত প্রধান আসামী প্রকাশ সর্দার (৩৫)কে লস্কর ইউপি
চেয়ারম্যান আটক করে পুলিশে সোপর্দ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কয়রা থানার আমাদী ইউনিয়নের
চক গোয়ালবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার ভড়েঙ্গার চক গ্রামের মৃত জয়দেব সর্দারের ছেলে।
ধরা পড়ার পর সে পুলিশ ও চেয়ারম্যানের কাছে হত্যার দায় স্বীকার করেছে। উল্লেখ্য গত ৭ মার্চ রাত ১০ টার দিকে সুখেন
সর্দারকে তার নিজ চিংড়ী ঘেরের পাশে কুপিয়ে হত্যা করা হয়। সে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গার চক
গ্রামের মৃত গোষ্ট সর্দারের ছেলে। ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান এ হত্যাকান্ডে প্রকাশ
জড়িত বিষয়টি নিশ্চিৎ হওয়ার পর থেকে পুলিশের পাশাপাশি আমরাও তাকে খুঁজতে থাকি। এক পর্যায়ে গোপন
সংবাদে তার অবস্থান নিশ্চিত হয়ে উক্ত স্থান থেকে আটক করে পুলিশে সোপর্দ করি। পাইকগাছা থানা ওসি জিয়াউর
রহমান জানান,প্রকাশ এ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।তার সাথে আরও কারা জড়িত কি কারণে হত্যাকান্ড
ঘটিয়েছে সে ব্যাপারে আরও জিজ্ঞাবাদ করার আছে।


এ ক্যটাগরির আরো খবর..