পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ

পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ

খুলনার পাইকগাছায় ৬শ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ
করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্ধসঢ়;বরে এ বিতারণ করা হয়। উপজেলা কৃষি সাম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। শেখ তোফায়েল আহম্মেদের পরিচালনা অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় কৃষক প্রতি ৫ কেজি ধান বীজ,২০ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি সার বিতারণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।