× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কালীগঞ্জে চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার আসামী আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২০
চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ কালীগঞ্জ থানার চৌকস অফিসার এস আই আবুল খায়েরের দক্ষতায় ৩ মাসেই চাঞ্চল্যকর কেয়া হত্যা মামলার সকল আসামী আটক হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার রাত ১০ টার ওই মামলার পলাতক ৩ নং আসামী আজিম হোসেনকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজার থেকে আটক করা হয়। এর আগে ১ নং আসামী মিলন হোসেন ও ২নং আসাশী ইস্রাফিল হোসেন আটক হয়ে জেলে রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রয়ারী উপজেলার ত্রিলোচনপুর গ্রামের গৃহবধু কেয়া খাতুনকে হত্যা করে চাঁদপুর মাঠের মধ্যে পুতে রাখে আসামীরা। এর ১৭ দিন পর তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কেয়ার পিতা বাদী হয়ে কালীগঞ্জ থানাতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, তিনি চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলাটির দ্বায়িত্ব নেবার পরই আসামীদের আটকে তৎপরতা জোরদার করেন। খুনের ১ মাসের মধ্যেই তিনি মোটিভ উদ্ধার সহ ১ ও ২ নং আসামীকে আটক করেন। তারা খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দীও দিয়েছে।

তিনি জানান, সর্বশেষ মঙ্গলবার অভিযান চালিয়ে ৩ নং আসামী ত্রিলোচনপুর গ্রামের আজহার আলীর পুত্র আজিম হোসেন কে আটক করেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..