চন্দ্রগঞ্জে গাঁজাসহ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গাঁজাসহ মাসুদ (২৩) নামে এক যুবককে আটক করে গ্রাম পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। পরে তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চন্দ্রগঞ্জ ইউপির মাদ্রাসা মার্কেট এলাকায় তাকে আটক করে স্থানীয় জনতা। এ সময় তার কাছে গাঁজার ৬টি পুরিয়া পাওয়া যায়। আটক মাসুদ নোয়াখালীর সুধারাম থানার চরমটুয়া ইউপির ওদারহাট এলাকার মমিন উল্যার পুত্র। মাসুদ পেশায় একজন মাছ বিক্রেতা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গাঁজা বিক্রেতা আটকের খবর পেয়ে এলাকাবাসী সেখানে জড়ো হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও মেম্বার ওবায়দুল হক হিরণ গ্রাম পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে মাসুদকে চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়।

আটক মাসুদ জানায়, সে ওদারহাট থেকে মাছ নিয়ে এসে প্রতিদিন বাইসাইকেলে ফেরি করে চন্দ্রগঞ্জের বিভিন্ন এলাকায় মাছ বিক্রি করে। শুক্রবার মাদ্রাসা মার্কেট এলাকায় মাছ বিক্রি শেষে স্থানীয় যুবক রাজু ও মহিনের সাথে গাঁজা সেবন করতে যায় সেখানে। এ সময় তার সাথে থাকা মাছ বিক্রির ৯৯৩৫ টাকা ছিনিয়ে নিয়ে যায় রাজু ও মহিন। পরে মাসুদের পকেটে ৬টি গাঁজার পুরিয়া ডুকিয়ে দিয়ে তাকে গাঁজা বিক্রেতা সাজানো হয়েছে বলে মাসুদ জানায়। তবে মাসুদ ওই এলাকায় মাছ বিক্রি করে এলাকাবাসীর সাথে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে।

রাজু পার্শ্ববর্তী ছোট রশিদপুর গ্রামের মোহাম্মদ খানের ছেলে ও মহিন একই গ্রামের আব্দুস সহিদের ছেলে বলে জানা গেছে।

চন্দ্রগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও গ্রাম পুলিশের সদস্যরা গাঁজাসহ মাসুদ নামে এক যুবককে থানায় সোপর্দ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।