ঝিনাইদহ নাশকতার গোপন বৈঠকের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাসহ ৫ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতার গোপন বৈঠক করার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের উপ-পরিচালক আ ন ম সাইদুর রহমানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে ঝিনাইদহ শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শহরে নাশকতামুলক কর্মকান্ড করার জন্য পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে আটক করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের উপ-পরিচালক সাইদুর রহমান, ওই হাসপাতালের পরিচালক শাহাদত হোসেনসহ আরো ৩ কর্মচারীকে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।