× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

চট্টগ্রাম ফটিকছড়ি থানায় ওসি-এসআই হাতাহাতি!

admin
হালনাগাদ: রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

জনি বিশ্বাস, ফটিকছড়ি প্রতিবেদক(চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়ি থানায় অভ্যন্তরীণ একটি সভায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং একজন উপ-পরিদর্শক (এসআই) বাকবিতণ্ডার পাশাপাশি হাতাহাতির ঘটনায় জড়িয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (০৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রমতে, পুলিশ সুপারের নির্দেশিত বিশেষ অভিযান পরিচালনা নিয়ে ফটিকছড়ি থানায় কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। এ সময় ওসি জাকের হোসাইন মাহমুদের সঙ্গে এসআই মো. সাহাবুদ্দিন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে দুই কর্মকর্তা হাতাহাতিতে জড়িয়ে পড়লে উপস্থিত অন্য কর্মকর্তারা তাদের শান্ত করেন বলে জানা যায়। তবে পুলিশ কর্মকর্তারা হাতাহাতির বিষয়টি স্বীকার করেননি।
বিষয়টি জানাজানির পর হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপারকে দ্রুত ফটিকছড়ি থানায় পাঠানো হয়েছে।
জানতে চাইলে ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এসআই মো. সাহাবুদ্দিনকে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু তিনি যেতে চাচ্ছেন না। হা-হুতাশ, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এটাই ঘটনা। হাতাহাতি হয়নি।
জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, একসঙ্গে থাকলে ঘটনা ঘটাই স্বাভাবিক। না ঘটাটাই বরং অস্বাভাবিক। আপনার সঙ্গে কি কখনো আপনার সহকর্মীর ঝামেলা হয়নি? এটাও তেমনই। বড় কিছু বা নিউজ করার মতো কিছু নয়।
সহকারী পুলিশ সুপারকে থানায় পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি এমনিতেই গেছেন। এই ঘটনার জন্য যাননি।


এ ক্যটাগরির আরো খবর..