× Banner
সর্বশেষ
আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

চট্টগ্রামে বেঙ্গল মিউজিক একাডেমির যাত্রা শুরু 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
বেঙ্গল মিউজিক একাডেমির যাত্রা

“শুদ্ধ সংস্কৃতি সুস্থ মন”এই শ্লোগানকে ধারণ করে চট্টগ্রামের পুরাতন চাঁদগাঁও থানার বিপরীতে বেঙ্গল সঙ্গীত একাডেমির যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সঙ্গীত একাডেমির উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল দাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক অসীম পান্ডে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল নয়ন সিংহ, চট্রগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এএসআই) ইমন মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী ও বাংলাদেশ শিশু একাডেমির তবলা বিভাগের প্রধান শিল্পী পলাশ দেব, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী নিশা চক্রবর্তী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে রুবেল দাশ বলেন, মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে এবং অপসংস্কৃতি থেকে রেহাই পেতে সুষ্ঠু সংস্কৃতির কোন বিকল্প নেই।

পরে উদ্বোধন উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বেঙ্গল সংগীত একাডেমির নিয়মিত শিল্পি ও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন, পুরষ্কার বিতরণ এবং কেক কাঁটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..