ঘূর্ণিঝড় মোরায় বিদ্যুৎ বিচ্ছিন্ন চট্টগ্রামের ৫ জেলা

চট্টগ্রাম ডেস্কঃ ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ঘূর্ণিঝড় ‘মোরা’ প্রায় ১৩৫ কি. মি. গতিতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এতে উপড়ে পড়ে বহু গাছপালা, বিদ্যুতের খুঁটি ও কাঁচা-আধাপাকা ঘরবাড়িসহ নানা স্থাপনা।
বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলসহ পার্বত্য চটগ্রামের জেলাগুলোতে অবস্থান করছিল। এ কারণে ওই জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।