× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে শতাধিক নারীকে বিনাম্যূল্যে আল্ট্রাসনোগ্রাম

Kishori
হালনাগাদ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
বিনাম্যূল্যে আল্ট্রাসনোগ্রাম

গৌরনদী-আগৈলঝাড়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে বরিশালের গৌরনদীতে স্বাস্থ্য সেবা ক্যাম্পে শতাধিক নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে।

শনিবার দিনব্যাপী উপজেলার সুন্দরদী এলাকায় অবস্থিত আলহাজ¦ নূর মোহাম্মদ মুন্সি হাসপাতালে ব্যতিক্রমধর্মী এ চিকিৎসা সেবা দিয়ে গ্রামাঞ্চলের সাধারণ রোগীদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ট্রাস্ট ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মো. মনির হোসেন।

ব্যারিস্টার মো. মনির হোসেন জানান, তাদের এ কার্যক্রম পর্যায়ক্রমে দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দেওয়া হবে।

অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে শতাধিক নারীকে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে আল্ট্রাসনোগ্রাম করানোর পাশাপাশি নিরাপদ মাতৃত্বের সঠিক দিক নির্দেশনা, গর্ভকালীন জটিলতা প্রতিরোধ, সন্তানের বিকাশ সম্পর্কে বিস্তারিত ধারণাসহ কিডনী, লিভার, হার্ট, বাত ব্যথা রোগের চিকিৎসা দিয়েছেন ডা. সৈয়দ কামরুজ্জামান ও ডা. সামিউল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..