× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে প্রদর্শিত হলো মুজিব: একটি জাতির রুপকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
গৌরনদীতে প্রদর্শিত হলো মুজিব

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি বরিশালের গৌরনদীতে বিনামূল্যে প্রদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাসষ্ট্যান্ডস্থ পাঁচশ’ আসন বিশিষ্ট শহীদ আব্দুর রব সেরনিয়াবাত অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সর্বসাধারণের জন্য চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানান, স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে “মুজিব: একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। প্রদর্শনী সফল করার লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। যার ফলে বিপুল সংখ্যক দর্শনার্থী চলচ্চিত্রটি উপভোগ করেন।

প্রদর্শনী অনুষ্ঠানে বরিশাল জেলা মহিলা আওয়ামী সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..