গৌরনদীতে জাতীয় মানবাধিকার ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরনদীতে জাতীয় মানবাধিকার ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা শাখা জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে বৃহস্পতিবার বাদ আছর গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন ই,হক কোচিং সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় গণসংযোগ কর্মকর্তা ও গৌরনদী উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালেক মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অপূর্ব লাল সরকার।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, জাতীয় মানবাধিকার ইউনিটি গৌরনদী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুদাম পাল,সাধারণ সম্পাদক আল আমিন আকন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, মানবাধিকার কর্মি সমাজ সেবক কামরুল আহসান, আগৈলঝাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান চঞ্চল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.সমীরণ রায়, গৌরনদী উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ সিকদার, আশরাফ, আব্দুল ওয়াহিদ মাছুম সহ অন্যারা । দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ নিয়ামত উল্লাহ।।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।