গোসাইরহাটে ১২শ কেজি জাটকা সহ একজন আটক

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ১২শ কেজি জাটকা সহ এক জনকে আটক করেছে আটক করেছে র‌্যাব-৮। রোববার গভীর রাতে উপজেলার কোদালপুর ডান্ডার বাজার সংলগ্ন নদীর ঘাটে অভিযান চালিয়ে ট্রলার থেকে জাটকা সহ দাদন মিয়াকে আটক করা হয়। দাদন মিয়া চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ইশানপাশা গ্রামের রুহুল আমিন মাঝির ছেলে।

জাটকা পরিবহনের দায়ে দাদন মিয়াকে ১ বছরের কারাদ-াদেশ দিয়েছে ভ্রম্যামান আদালত। সোমবার সকালে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোসাইরহাট  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াহহিয়া খান এই দ-াদেশ প্রদান করেন।

গোসাইরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ বলেন, গোসাইরহাট উপজেলার কোদালপুর ডান্ডার বাজার সংলগ্ন নদীর ঘাটে অভিযান চালিয়ে ট্রলার থেকে ১২শ কেজি জাটকা সহ দাদন মিয়াকে আটক করে মাদারীপুরে র‌্যাব-৮। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াহ হিয়া খান দাদন মিয়াকে ১ বছরের কারাদ-াদেশ দিয়ে জেল হাজতে পাঠায়। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।