× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নির্বিচারে চলছে পাখি নিধন

admin
হালনাগাদ: সোমবার, ২০ মার্চ, ২০১৭

মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি ॥ পাখির হাত থেকে ক্ষেত্রের বেগুন রক্ষা করতে গিয়ে শার্শায় কারেন্ট জাল দিয়ে চলছে নির্বিচারে পাখি নিধন। উপজেলার বিভিন্ন এলাকায় শত শত বেগুন ক্ষেতে কারেন্ট জালে আটকা পড়ে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। নির্বিচারে পাখি নিধনের ফলে জীব বৈচিত্র মারান্তক হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিটি ক্ষেতে ১০ থেকে ১৫ ফিট উচু কওে কারেন্ট জালের বেড়া দেওয়ার ফলে খোলা আকাশে ও খোলা জায়গায় উড়ে বেড়ানো বিভিন্ন প্রজাতির পাখি ওই জালে আটকা পড়ে মারা  যাচ্ছে প্রতিদিন। শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা জানান, শত শত বেগুন ক্ষেত পাখির হাত থেকে বেগুন রক্ষা করার জন্য কারেন্ট জালের ফাঁদ পেতেছে কৃষকরা। তিনি আরও জানান, অনেক পাখি আছে যে গুলো বেগুন খাওয়ার অভ্যাস নেই অথচ এই নির্মম র্কষকের পাতা কারেন্ট জালের ফাঁদে পাড়ে নিষ্ঠুরতার শিকার হচ্ছে দোয়েল, শালিক, পেচা, কবুতার সহ নানা প্রজাতির পাখি।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার উলাশী, কায়বা, গোগা, বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে শত শত বেগুন ক্ষেতের ওপারে পেতে রাখা কারেন্ট জালে আটকা পড়ে মারা যাচ্ছে অথিতি পাখি সহ দেশীয় প্রজাতির পাখি। এ ব্যাপারে শার্শা উপজেলার জীব বৈচিত্র সংরক্ষণ কমিটির এক নেতা বলেন, আমরা বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এবং তিনি মনে করেন কৃষকরা না বুঝে এ কাজ করছে। তিনি আরও বলেন এ বিষয়ে আমাদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের কেও সচেতন হতে হবে এবং কৃষকদেরকে তা বুঝিয়ে বলতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..