× Banner
সর্বশেষ
দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প

গোলাপগঞ্জে অগ্রণী ব্যাংকের উদ্যোগে কৃষকদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

.
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে অগ্রণী ব্যাংকের উদ্যোগে কৃষকদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় অগ্রণী ব্যাংক গোলাপগঞ্জ শাখার উদ্যোগে সহজ শর্তে প্রকাশ্যে কৃষি এ ঋণ বিতরণ অনুষ্টিত হয়।ব্যাংকের ব্যবস্থাপক শাহ আব্দুল বারী’র সভাপতিত্বে, সিনিয়র অফিসার আবুল আহসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন  ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক ফজলুল হক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ। বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি আনা মিয়া, বিশিষ্ঠ ব্যবসায়ী শাহাবুদ্দিন, মুজিবুর রহমান দুলাল, মাহতাব উদ্দিন, চেরাগ উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, জনগণের মধ্যে সমৃদ্ধি আনয়নে অগ্রণী ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এক্ষেত্রে কৃষকের অবদান সবচেয়ে বেশী। অগ্রণী ব্যাংক কৃষকদেরকে সহায়তা করতে সহজ শর্তে প্রকাশ্যে  কৃষি ঋণ প্রদান করছে। যথা সময়ে ঋণ পরিশোধ করলে কৃষকদের  জন্য রয়েছে আরো বিশেষ সুবিধা। কৃষকরা যাতে কৃষি ঋণ গ্রহণে কোন ধরনের ভোগান্তির শিকার না হন সে বিষয়ে অগ্রণী ব্যাংক বেশ আন্তরিকতার সহিত কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..