পঞ্চগড়ে গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

পঞ্চগড়ে গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় “যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে হরিপুর রহমতপুর গ্রামের চখা মিয়ার “যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আলম টবি ও বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, ময়দানদীঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় প্রায় ৫১ জন উপকারভোগী সদস্যকে পর্যাক্রমে যার জমি আছে ঘর নেই তাদের নিজ জমিতে গৃহ নির্মাণ করে দেয়া হবে। যা প্রতিটি গৃহ নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।