× Banner
সর্বশেষ
দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প

গৃহবধূর একসঙ্গে ৭ সন্তান প্রসব

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

লক্ষ্মীপুরে পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালে নাজমা আক্তার নামের এক গৃহবধূ একসঙ্গে ৭ সন্তান প্রসব করেছেন। এর মধ্যে ৪টি মেয়ে ও ৩টি ছেলে। এক মা একইসঙ্গে ৭ সন্তানের জন্ম দিয়েছেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ১৮ বছর বয়সী এই মাকে কোনো সিজারিয়ান পদ্ধতি বেছে নিতে হয়নি। তিনি এই ৭ সন্তানের জন্ম দিয়েছেন প্রাকৃতিক উপায়ে। এ খবর শহরে জড়িয়ে পড়লে স্থানীয় জনতা হাসপাতালে এক নজর দেখার জন্য ভিড় জমাতে থাকে।

জানা গেছে, একই সঙ্গে পৃথিবীর আলো দেখা এই নবজাতকের মা সুস্থ রয়েছে। ধারণা করা হচ্ছে লক্ষ্মীপুরে এক সঙ্গে সাত সন্তানের জন্মের ঘটনা এই প্রথম। গৃহবধূ নাজমা আক্তার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কৃষক রাজু আহমদের স্ত্রী।

হাসপাতাল সূত্রে ও নবজাতদের স্বজনরা জানান, শক্রবার বিকেলে গৃহবধূ নাজমা আক্তারের প্রসব ব্যথা উঠলে শহরের সিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ১০টার সময় কোনো সিজারিয়ান পদ্ধতি ছাড়াই ৪টি মেয়ে ও ৩টি ছেলে প্রসব করেন।

সিটি হসপিটালের প্রোপ্রাইটর ডাক্তার রাকিবুল আহসান জানান, ৫ মাস অন্ত:স্বত্ত্বা কারণে জন্মের ২ ঘণ্টার মধ্যে নবজাতক শিশুরা মারা যায়, তবে তাদের মা সুস্থ আছেন। ইনকিলাব


এ ক্যটাগরির আরো খবর..