মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ ডিসি বিপ্লব সরকার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ ডিসি বিপ্লব সরকার আবারো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনারের (ডিসি) পুরস্কার পেলেন ।

গত বুধবার (১০ এপ্রিল) পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার ডিএমপি হেডকোয়ার্টার্সে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম। মার্চ মাসের ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে তেজগাঁও বিভাগ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম মহোদয়ের পক্ষ্যে তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম মহোদয়ের কাছ থেকে এ পুরস্কার গ্রহন করেন। জানা গেছে, রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যদের অপরাধ নিয়ন্ত্রণ ও ভালো কাজ করার প্রবণতাকে উৎসাহ দিতে এই পুরষ্কার দেয়া হয়। যাতে করে পুলিশ সদস্যরা নগরবাসীকে যথাযথ সেবা প্রদান করতে উৎসাহিত হয়।
উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম রেকর্ড সংখ্যক বার শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।