× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ভারত প্রতিনিধি

গুরু তেগ বাহাদুরের অমর আত্মত্যাগের প্রতীক –নরেন্দ্র মোদি

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
তেগ বাহাদুরের ৪০০-তম জন্মবার্ষিকী

লালকেল্লার কাছে গুরুদ্বার শিসগঞ্জ সাহেব গুরু তেগ বাহাদুরের অমর আত্মত্যাগের প্রতীক। গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগ ভারতের বহু প্রজন্মকে তাদের সংস্কৃতির সম্মান ও মর্যাদা রক্ষার জন্য বাঁচতে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নবম শিখ গুরু তেগ বাহাদুরের ৪০০-তম জন্মবার্ষিকী উপলক্ষে লালকেল্লায় আয়োজিত এক অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিকদের দাবি, লালকেল্লা থেকেই ১৬৭৫ সালে নবম শিখ গুরুকে হত্যা করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। সেজন্য লালকেল্লায় অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখান থেকে দাঁড়িয়েই মোদি বলেন, ‘ঔরঙ্গজেবের অত্যাচারী চিন্তাধারার বিরুদ্ধে হিন্দ-দি-চাদর হয়ে দাঁড়িয়েছিলেন গুরু তেগ বাহাদুর। পাথরের মত দাঁড়িয়েছিলেন। লালকেল্লা সাক্ষী থেকেছে যে ঔরঙ্গজেব একাধিক মুণ্ডচ্ছেদ করলেও আমাদের বিশ্বাসে আঘাত হানতে পারেননি।’

প্রধানমন্ত্রী বলেন, ভারত কখনও কোনও দেশ বা সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়নি। আজও আমরা সারা বিশ্বের কল্যাণের জন্য চিন্তা করি। আমরা যখন স্বনির্ভর ভারতের কথা বলি, তখন আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে সারা বিশ্বের মঙ্গলের চেষ্টা করি। গুরু তেগ বাহাদুরের আত্মত্যাগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, মুঘল শাসক ঔরঙ্গজেবের শাসনকালে গুরু তেগ বাহাদুর ভারতের পরিচয় রক্ষা করার জন্য বড় ভূমিকা নিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর সংযোজন, ‘আমাদের এমন একটা ভারত তৈরি করতে হবে যে ভারত দক্ষতায় সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে গুরুদের আশীর্বাদ নিয়েই ভারত এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিটও উন্মোচন করেন। অনুষ্ঠানে ৪০০ জন শিখ সঙ্গীতশিল্পী অংশ নেন। একটি লঙ্গরেরও আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..