গার্মেন্ট কর্মীকে এসিড নিক্ষেপ সাবেক স্বামী আটক

দুলাল পাল – স্টাপ রিপোর্টার: ঢাকার আশুলিয়া রোমানা আক্তার নামে এক তৈরি পোশাক কারখানার শ্রমিককে এসিড নিক্ষেপ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত রোমানার সাবেক স্বামী হানিফ শেখকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন এলাকাবাসী। আশুলিয়ার বলিভদ্র এলাকায় সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এসিডদগ্ধ রোমানা সিরাজঞ্জের সলঙ্গার রুস্তম আলীর মেয়ে। পুলিশ জানায়, স্থানীয় খবরের ভিত্তেতে বলিভদ্র এলাকা থেকে এসিডদগ্ধ এক গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নেশার টাকার জন্য সাবেক স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রথমে তাকে স্থানীয় নাগরিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, রোমানার শরীরের ৪০-৫০ শতাংশ ঝলসে গেছে।এ ছাড়া মাথায় আগাতের চিহ্ন রয়েছে।উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পোশাক শ্রমিকের ভাইয়ের বরাত দিয়ে ওসি মহাসিনুল কাদির জানান, সোমবার দিবাগত রাত ১১ টায় মেয়েটি বাসায় জানালার পাশে বসেছিল। এ সময় কয়েক জন ব্যক্তি জানালা দিয়ে তার গায়ে এসিড ছুড়ে। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা সাবেক স্বামী হানিফকে গণপিটুনি দেয়। এ ঘটনার এখনো মামলা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।