× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি শ্রমিক নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

মালেশিয়া প্রতিনিধিঃ মালয়েশিয়ার কুয়ালালামপুরে নির্মাণাধীন ভবনের পাশে ভূমিধসে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরেক শ্রমিক। স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুরে কুয়ালালামপুরের তামান সেঙ্গাবাটের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস জানায়, মঙ্গলবার বিকেল ৩টা ৫৭ মিনিটে শ্রমিকদের কাজ করায় সময় নির্মাণাধীন ভবনের একপাশে ভূমিধস হয়।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মী বলেন, বাংলাদেশি একজন কর্মী  নরম মাটির ৬ মিটার নিচে চাপা পড়ে। আর এর ওপর ছিল ভারী পাথর। অনেক চেষ্টার পর কর্মীরা তাঁকে মাটি থেকে বের করে আনে। সেখানেরই প্যারামেডিকরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে। পরে তাঁর মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত বাংলাদেশির পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ২৮ বছর বয়সী এক শ্রমিককে দ্রুত টেনে বের করে হাসপাতালে নিয়ে যায় তার সঙ্গীরা। ওই শ্রমিকটি এখন আশঙ্কামুক্ত।

সিটি ফায়ার এবং রেসকিউ বিভাগের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (অপারেশন) সামসুল মারিফ সাইবানি বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ২০ কর্মী সেখানে পৌঁছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের মাঝে দমকল বাহিনীর লোকেরা সবাইকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হন।


এ ক্যটাগরির আরো খবর..