গার্দিওলাকে নিশ্চিত করলো ম্যানসিটি

অবশেষে পেপ গার্দিওলার সঙ্গে চুক্তি সম্পন্নের বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। আগামী মৌসুমে তিন বছরের চুক্তিতে ম্যানুয়েল পেলেগ্রিনির স্থলাভিষিক্ত হবেন গার্দিওলা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইংলিশ জায়ান্টরা।

গোল ডট কম এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে। গত বছর থেকেই গার্দিওলার বায়ার্ন মিউনিখ ছেড়ে ইংলিশ লিগে পাড়ি জমানোর গুঞ্জন ওঠেছিল। আর গত মাসের শুরুর দিকে জানা যায়, গার্দিওলার সঙ্গে চুক্তি সম্পন্নের দৌড়ে সফল হয়েছে ম্যানসিটি। আনুষ্ঠানিক ঘোষণাটাই কেবল বাকি ছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেটিও জানিয়ে দিল সিটিজেনরা।

বায়ার্নের সঙ্গে যে চুক্তি নবায়ন করবেন না সেটি আগেই জানিয়ে দিয়েছিলেন সাবেক বার্সেলোনা কোচ গার্দিওলা। চলতি মৌসুম শেষেই বাভারিয়ানদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ লিগে পা রাখছেন ৪৫ বছর বয়সী এ স্প্যানিশ কোচ।

অন্যদিকে, ২০১৫-১৬ মৌসুম শেষে পেলেগ্রেনির চুক্তির মেয়াদ শেষ হবে। যদিও গত বছরের আগস্টে তার সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করে ম্যানসিটি। তবে আসছে মৌসুমেই ৬২ বছর বয়সী চিলিয়ান কোচকে গার্দিওলার কাছে জায়গা ছেড়ে দিতে হচ্ছে। তার অধীনে ২০১৩-১৪ মৌসুমে ক্যাপিটাল ওয়ান কাপ ও ইংলিশ লিগ চ্যাম্পিয়ন হয় সিটিজেনরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।