প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে দেশব্যাপী প্রার্থী নির্বাচন প্রক্রিয়া। চলতি বছর নভেম্বরে যুক্তরাষ্ট্র তার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন করবে। এরই অংশ হিসেবে ২০১৫ সাল থেকেই সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন।

প্রার্থী নির্বাচনের প্রক্রিয়ায় সর্বপ্রথমেই রয়েছে আইওয়া অঙ্গরাজ্য। এ রাজ্যে এরই মধ্যে প্রক্রিয়াটির সূচনা ঘটেছে। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ভোটদাতারা আইওয়ার বিভিন্ন স্কুল, চার্চ ও অন্যান্য কেন্দ্রে বৈঠক করছেন, নির্বাচন প্রক্রিয়ায় নিজের মনোনীত প্রার্থীর পক্ষে জনসংযোগ করছেন।

তবে যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলোর প্রাথমিক ভবিষ্যদ্বাণী বলছে, শেষ পর্যন্ত ডেমোক্রেট দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন দেশটির সাবেক ফার্স্টলেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনই। আর রিপাবলিকানদের হয়ে লড়বেন আলোচিত-সমালোচিত ডোনাল্ড ট্রাম্প।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।