গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং

মৃনাল কান্তি-নোয়াখালী: নোয়াখালী জেলার অন্তরর্গত চাটখিলে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। দীর্ঘসময় ধরে লোডশেডিং চাটখিল উপজেলার এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের ভোগান্তি আরও বেশি।দিনে বা রাতে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। একবার বিদ্যুৎ চলে গেলে চার ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ মিলেনা। আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ চলে যায়। ঝড়, বৃষ্টি হলেতো কথাই নেই। উপজেলা সদরের বাইরে ৯ টি ইউনিয়ন এলাকায় বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা আরও ভয়াবহ।পবিত্র মাহে রমযান মাসে ধর্মপ্রাণ মুসলিমসহ উপজেলার সর্বসাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

পবিত্র রমজান মাসে এ উপজেলার বিদ্যুৎ সেবার মান যতটা আশা করেছিল তা না হওয়ায় ধর্মপ্রাণ মুসলমান সহ উপজেলাবাসী হতাশ হয়েছে। বিদ্যুৎ এর অসহনীয় লোডশেডিং এ অতিষ্ট হয়ে উঠেছে উপজেলাবাসী।রোজাদারদের আশা ছিল বিদ্যুৎ এর লোডশেডিং থাকলেও হয়তো তারাবীর নামাজ ও রাতের সময় বিদ্যুৎ সেবার মান সহনীয় থাকবে।কিন্তু ঘন ঘন আসা যাওয়ার মধ্যে থাকে বিদ্যুৎ সেবার মান।

রমযানের শুরু থেকেই চাটখিলে চলতেই থাকে ভয়াবহ লোডশেডিং।এই প্রচন্ড তাপদাহ গরমের দিনে সারাদিন রোজা রাখার পর তারাবির নামাজের সময় বা রাতে বিদ্যুৎ না থাকায় চরম কষ্ট পোহাতে হচ্ছে রোজাদার মুসল্লিদের,দিনে রাতে কত বার যে লোডশেডিং হয় তা হয়ত বিদ্যুৎ কতৃপক্ষও জানে না বলে অভিযোগ উঠেছে।   রমজান  মাসে রোজা সুষ্ঠ ভাবে পালন করার জন্য একটু হলেও বিদ্যুৎ সরবরাহের উন্নতি ঘটানোর

জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা বিদ্যুৎ কতৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবস্যা বাণিজ্যে ধ্বস, শিক্ষা প্রতিষ্ঠান, বিপনী বিতান, কম্পিউটার সাইবার ক্যাফগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।