গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত ২১৫৬ এবং ৩৯

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত ২১৫৬ এবং ৩৯

সারাদেশে গত ২৪ ঘন্টায় ১১৭ টি পরীক্ষাগারে ১৬০০১ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২১৫৬ জন। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৮৭ জনের। সুস্থ হয়েছেন ২৩০২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাবিশ্বের ২১৮টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ কোটি ২ লাখ ৩৩ হাজার ৫৯৮ জন। মৃতের  সংখ্যা ১৪ লাখ ১৭ হাজার ৭৫৫ জন। সুস্থ্য হয়েছে ৪ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ২৫ জন। সারাবিশ্বে মৃত্যুর ৩ এবং সুস্থ্যতার হার ৯৭ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।