× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পি আই ডি

গণ-অভ্যুত্থানে নারীর গৌরবময় ভূমিকার ওপর সকল জেলায় ও বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী

ACP
হালনাগাদ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে আগামীকাল ৬৪টি জেলায় ও দেশের সকল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ১৪ জুলাইয়ের Remembrance মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’।

জুলাই পুনর্জারগণ অনুষ্ঠানমালা-২০২৫ পালন উপলক্ষ্যে সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

জুলাই পুনর্জারগণ অনুষ্ঠানমালার কর্মসূচি অনুযায়ী এ দিনে Testimony of a martyr’s family ডকুমেন্টাারি প্রচার করা হবে। নারায়ণগঞ্জের দুই চোখ হারানো জুলাই যোদ্ধা মাহবুবুল আলমের স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। এছাড়া, রাত ৯টা থেকে টিএসসিতে বিদেশি মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা, জুলাই নারীদের অবদান এবং আবরার ফাহাদকে নিয়ে চলচ্চিত্র প্রদর্শন ও জুলাইয়ের গানের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

গত বছরের ১৪ জুলাই রাজাকার স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। এ স্মরণে আগামীকাল রাত ১০টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সেই জীবন্ত মুহূর্তটাকে প্রদর্শন করা হবে। এদিকে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রত্যেকটি জেলায় জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ স্থাপন করা হবে।

‘Notes on July’ কর্মসূচি পালন উপলক্ষ্যে এ গণ-অভ্যুত্থানের কিছু নির্বাচিত ছবি দিয়ে পোস্টকার্ড ডিজাইন করা হবে যা স্বেচ্ছাসেবকরা জনসমাগমের কাছে নিয়ে যাবেন এবং জনগণ ইচ্ছামত পোস্টকার্ডে নিজেদের জুলাই অভিজ্ঞতা লিখতে পারবেন। এছাড়াও জুলাইয়ের টি-শার্ট, হেডব্যান্ড তৈরি ও বিতরণ করা হবে।

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..