যে কোন গণপরিবহনে নারীরা হয়রানির শিকার হচ্ছে। প্রতিদিন কমপক্ষে শতাধিক নারী নিপীড়িত হচ্ছে কেবলমাত্র সড়ক পরিবহন নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায়। আমরা আন্তর্জাতিক নারী দিবসে সকল গণপরিবহনে ৩৫% নারী আসন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী- যোগাযোগ ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন সেভ দ্য রোড।
আজ ৮ মার্চ সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেভ দ্য রোড-এর উদ্যোগে গণপরিবহনে হয়রানি বন্ধ ও ৩৫% আসন সংরক্ষিত রাখার দাবিতে সমাবেশ এমন আহবান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবষেণা-স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন মহাসচিব শান্তা ফারজানা।
সেভ দ্য রোড-এর দাবির সাথে এতে সংহতি প্রকাশ করেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, শ্রমিক নেতা আনিসুর রহমান, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, রাজনীতিক সেলিম আহমাদ, সমজসেবক আবদুল্লাহ আল মামুন, মনোয়ারা বেগম প্রমুখ।


