দ্রব্যমূল্য নিয়ে জনগনের সঙ্গে তামাশা করছেন মন্ত্রীরা -মঈন খান

দ্রব্যমূল্য নিয়ে জনগনের সঙ্গে তামাশা করছেন মন্ত্রীরা -মঈন খান

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন এমনিতেই ওষ্ঠাগত। নিত্যপণ্যের আকাশচুম্বী দামে জনগণ যখন দিশেহার তখন দাম নিয়ে জনগণের সঙ্গে তামাশা করছেন মন্ত্রীরা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে  রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে দেশে গণতন্ত্র ফিরে আসুক সরকার এটা কখনোই চায় না। অবৈধভাবে ক্ষমতা দখল করার পরও বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন অব্যাহত রেখেছে সরকার। এসব করে বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না। বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, ভয় পেয়ে খালেদা জিয়াকে এখনও আটকে রেখেছে সরকার।

এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক,সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনসহ সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিছাত্রদলের সাবেক সভাপতিজনগনের সঙ্গে তামাশাজাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহসতামাশা করছেন মন্ত্রীরাদপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমদ্রব্যমূল্য নিয়ে জনগনের সঙ্গে তামাশাপ্রচার সম্পাদক শরিফ প্রধান শুভবিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহবিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিবিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপনসহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকসাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াসিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।