× Banner
সর্বশেষ
আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার :ববি হাজ্জাজ মাদারীপুরে ইউএনও’র গাড়ি চালকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগে, তদন্ত শুরু সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতে বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্য বাংলাদেশের, ‘Science to Economy’ রোডম্যাপ ঘোষণা

খুশি নন যুবরাজ!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্যে ভারতীয় দলে ডাক পেয়েছেন যুবরাজ সিং। স্বাভাবিকভাবে তার উচ্ছ্বাস দ্বিগুণ হওয়ার কথা।

কিন্তু ব্যক্তিগতভাবে যুবরাজ সিং শতভাগ খুশি নন। কারণটা যুবরাজের মুখ থেকেই শুনুন- ‘১৫ বছর আগে যেভাবে শুরু করেছিলাম, আমার মনে হচ্ছে, সেই অনুভূতি আবারও জেগে উঠেছে। সত্যি বলতে, আমি ব্যক্তিগতভাবে কিছুটা হতাশ। শুধু টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ায় আমি হতাশ। ওয়ানডেতেও আমি নিজেকে প্রত্যাশা করছিলাম। তবুও যতটুকু পেয়েছি তাতে খুশি। যে কারণে আমি হতাশ, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত।’

ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়াকে সহজভাবে নিচ্ছেন না যুবরাজ সিং। তার ভাষ্য, ‘ক্রিকেটের এ ফরম্যাট এতটা সহজ না। ভারতীয় দলে জায়গা পাওয়া তার থেকেও কঠিন। আমি বেশ ইতিবাচক চিন্তা করে আবারও দলে ফিরছি। যতটুকু সুযোগ পাব, সেটাকে কাজে লাগানোর সর্বাত্মক চেষ্টা থাকবে। ড্রেসিং রুমে সবার বিশ্বাস অর্জন করতে চাই। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি কন্ডিশন এমনিতেই চ্যালেঞ্জিং। একই সঙ্গে টি-টোয়েন্টির চাহিদা আকাশচুম্বি। আমাকে দুটোই পূরণ করতে হবে।’

বেশ দাপটের সঙ্গে ব্যাট চালিয়ে যাচ্ছেন যুবরাজ সিং। বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন যুবরাজ। শেষ পাঁচ ইনিংসে যুবরাজ সিংয়ের ব্যাট থেকে আসা ইনিংসগুলো এরকম- ৯৩, ৩৬, ৩৬, ৭৮* ও ৯৮।

আগামী বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। দেশে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে মহেন্দ্র সিং ধোনির দল। বিশ্বকাপে অংশ নেওয়ার আগে এশিয়া কাপ খেলতে বাংলাদেশে আসবে ২০০৭ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা।


এ ক্যটাগরির আরো খবর..