× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

স্টাফ রিপোর্টার

খুলনা ১ আসনে নৌকা প্রতীক থেকে মনোনয়ন পেলেন ননী গোপাল মন্ডল

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
মনোনয়ন পেলেন ননী গোপাল মন্ডল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল । দাকোপ-বটিয়াঘাটা উপজেলা নিয়ে খুলনা ১ আসন। বর্তমান সংসদ সদস্য ও হুইপ পঞ্চানন বিশ্বাসকে এর স্থলে দ্বিতীয়বার মনোনয়ন পেলেন তিনি।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ননী গোপাল মন্ডল দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে খুলনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ৫ জানুয়ারি ২০১৪ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।


এ ক্যটাগরির আরো খবর..