× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

খুলনা বিভাগে কর্মহীন অসহায় জনগণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Distribution-of-Khulna-relief-materials.jpg

কোভিড-১৯ মোকাবিলায় সরকারের চলমান ত্রাণ বিতরণ কাযক্রমের অংশ হিসেবে আজ খুলনা বিভাগের জেলাসমূহে করোনায় কর্মহীন মানুষের কষ্ট লাঘবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মাগুরা জেলায় আজ ৬ হাজার ৫ শত ৩৭ পরিবারের মাঝে পরিবার প্রতি ৫ শত টাকার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।  এছাড়া  জেলা প্রশাসনের পক্ষ হতে ১৭ পরিবারের প্রত্যেককে ৭ কেজি চাল ও ১ কেজি করে ডাল খাদ্য সহায়তা হিসেবে প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় ৩ হাজার পরিবারের মাঝে ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। যশোরে এক হাজার একশত ৭০টি পরিবারের মাঝে ৫ লাখ ৯৫ হাজার টাকা এবং মেহেরপুর জেলায় অসহায় জনগণের মাঝে ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৮ শত ৯০ জন শ্রমিকের মাঝে ত্রাণসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল, তেল, সাবান ও মাস্ক। নড়াইলের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া ৩৩৩-এ কল করার ফলে ১৭ পরিবারকেও খাদ্য সহায়তা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..