× Banner
সর্বশেষ
জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

খাজুরায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

Dutta
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধি: যশোরের খাজুরায় ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে বাঘারপাড়া-কালীগঞ্জ সড়কের আরিফ ব্রিকসের সামনে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় বন্দবিলা ইউনিয়নের দাঁতপুর গ্রামের মৃত সদর দফাদারের ছেলে।
পুলিশসূত্রে জানাগেছে, বাইসাইকেল যোগে খাজুরা বাজার থেকে বাড়ী ফিরছিলো আবু সাঈদ। আরিফ ব্রিকসের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা বাঘারপাড়ামুখী একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুম্মান খান জানান, লাশ উদ্ধার করে পুলিশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..