× Banner
সর্বশেষ
ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে বাংলাদেশের আগ্রহ, দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন

খাজরার খালিয়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়ায় শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গনে ৭তম ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার শ্রীশ্রী মহাপ্রভুর শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
৯ ও ১০ জ্যেষ্ঠ মোতাবেক ২৪ ও ২৫ মে ঘোল প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। নামামৃত পরিবেশন করবেন, খুলনার মাষ্টার নির্মল কুমারের নেতৃত্বে প্রভু নিতাই সম্প্রদায়, বাঘেরহাটের মাষ্টার মলয় কুমারের মদন গোপাল সম্প্রদায়, খুলনার মাষ্টার লক্ষ্মী রাণীর মা লক্ষ্মী রাণী সম্প্রদায়, গোপালগঞ্জের মাষ্টার নিহার রঞ্জনের বিশ^ বন্ধু সম্প্রদায়, ফরিদপুরের মাষ্টার চৈতি রাণী দত্তের মা ভূবনেশ^রী সম্প্রদায় ও সাতক্ষীরার মাষ্টার কাকলী রাণীর মা কুমোদীনি সম্প্রদায়। ২৬ মে রাত্র ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে ধর্মীয় যাত্রাপালা।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম। বিশেষ অতিথি থাকবেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য রামপদ সানা। খালিয়া সার্বজনীন মাহানামযজ্ঞ কমিটির সভাপতি বিধান চন্দ্র মন্ডলসহ কমিটির সকল সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..