করোনা প্রার্দূভাবে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীকে ক্ষুদ্রব্যবসা প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা

করোনা প্রার্দূভাবে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীকে ক্ষুদ্রব্যবসা প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা

সুব্রত মিস্ত্রী, বটিয়াঘাটা, খুলনাঃ খুলনার বটিয়াঘাটায় করোনা প্রার্দূভাবে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য ক্ষুদ্রব্যবসা প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান ও স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

আজ ১৩ মে ২০২০ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন, বটিয়াঘাটা খুলনা-করোনা প্রার্দূভাবের মোকাবেলায় দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য ক্ষুদ্রব্যবসা প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান ও করোনা স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন (বিডিইআরএম) খুলনা জেলা শাখার সভাপতি শ্রী সুব্রত কুমার মিস্ত্রী এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার বটিয়াঘাটা খুলনা, বিশেষ অতিথি অমিত সমাদ্দার, সমাজসেবা অফিসার, বিউটি মন্ডল, প্যনেল চেয়ারম্যান, অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, উপদেষ্টা (বিডিইআরএম), প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক প্রতাপ ঘোষ ও সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সলোক দাস, সহ-সভাপতি (বিডিইআরএম বটিয়াঘাটা), জয়দেব দাস, সাধারণ সম্পাদক (বিডিইআরএম), জয়নÍ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক (বিডিইআরএম), শুভজ্যোতি মন্ডল. (প্রোগ্রাম এ্যান্ড ফিন্যান্স অফিসার, নাগরিক উদ্যোগ বটিয়াঘাটা)।

রত্না দাস, ,দূর্গা দাস, দীপ্তিরানী মন্ডল, ধীরেন্দ্র নাথ দাস, শেফালী দাস, বিধান চন্দ্র মন্ডল, কবিতা মজুমদার, সুধা রানী মন্ডল, রিক্তা মন্ডল, লিপিকা মন্ডল, ভবোতোষ শীল, পবিত্রা রায়, অঞ্জলী মন্ডল, সুপর্না দত্ত, পম্পিনা রায়, মোট ১৫ জন দলিত ও বঞ্চিত মানুষদের হাঁস, মুরগী ও কবুতর পালন, বাজারের ব্যাগ তৈরি, কোয়েল চাষ, শাক-সবজি বিক্রয়, চা, বাঁশ ও বেতের কাজ, মুরগীর বাচ্চা তৈরীর ক্ষুদ্র ব্যবসার জন্য জন প্রতি ৪ হাজার টাকা প্রদান করা হয়।

যারা অনেকেই বিধবা, স্বামী পরিত্যাক্তা, কর্মক্ষমহীন এবং অসহায়। উক্ত ব্যবসায়ে লাভবান হয়ে তারা ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে উন্নত পেশা গ্রহণ করে জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়ন করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।