× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ঠাকুরগাঁওয়ে দুই বোনকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৩ মে, ২০২০
দুই বোনকে দলবেঁধে ধর্ষণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুই বোনকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(১২মে) দিবাগত রাতে ঐ দুই তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ যুবকদের আটক করে পুলিশ।
বুধবার(১৩মে) আটক পাঁচ যুবকসহ মোট ছয় যুবকের নাম উল্লেখ্য করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
ঘটনাটির তদন্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(তদন্ত) খায়রুল আনাম ডন মামলার বরাত দিয়ে জানান, গত ১১ মে সোমবার দুপুর অনুমান তিনটায় কৌশলে মামলার বাদী তরুণী ও তার আপন ছোট বোনকে পৌর শহরের সিডিএ অফিসের পাশে এক বাড়ীতে নিয়ে হাত পা বেধে দলবেধে পালাক্রমে ধর্ষণ করে উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী গ্রামের আফাজ উদ্দীনের ছেলে জহিরুল ইসলাম (২৮), মহলবাড়ী গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে রুবেল (২৬), জতিষ চন্দ্র রায়ের ছেলে শ্রী উপেন দেব (২৮), মোহাম্মদ আলীর ছেলে মোঃ ফয়জুল আকতার ফজলু (৩৫), সন্ধারই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিলন (২০) ও পীরগঞ্জ উপজেলার মৃত বাবুলের ছেলে আশরাফুল(২৩)। ধষর্ণের পরে ঐ রাতে দুই বোনকে মহলবাড়ী গ্রাম এলাকার জাকের পার্টি অফিসের পাশে ফেলে রেখে সটকে পড়ে ঐ যুবকরা।
মামলার তদন্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(তদন্ত) খায়রুল আনাম ডন বলেন, ছয় আসামীর মধ্যে পাঁচজনকে আটক করে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..