শশীভূষণে মুনলাইট প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কামরুজ্জামান শাহীন,ভোলাঃ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদরে অবস্থিত শিশুদের জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান মুনলাইট প্রি-ক্যাডেট স্কুলের ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী এবং জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শশীভূষণ মুনলাইট প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ প্রভাষক বেল্লাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করেন রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত। এসময় আরো উপস্থিত ছিলেন, রসুলপুর ডিগ্রী কলেজের প্রভাষক ইকবাল হোসেন খোকন, প্রভাষক কামরুল হাসান শিশির,এওয়াজপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. শাহাজান মাষ্টার, উমরাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ওহিদুল হাসান সহ সুধিবৃন্দ অভিভাবক বৃন্দ অধ্যয়নরত ছাত্র/ছাত্রী ও জিপিও-৫প্রাপ্ত ছাত্র/ছাত্রীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।