কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ পুলিশ নিহত

বিশেষ প্রতিবেদকঃ পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন। প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে কোয়েটার বিমান বন্দর সড়কে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।

এর আগে শহরের মিয়া ঘুনডি এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলার চেষ্টা করে দুই হামলাকারী। তবে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হন তারা।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। হামলার পরপরই শহর জুড়ে অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।