আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ নারীদের সমতা-সক্ষমতা ও আর্থিক ভাবে সাভলম্বী করার প্রয়াসে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ায় সুফলভোগী নারীদের মাঝে প্রদর্শনী ও উপকরণ বিতরণ করা হয়েছে।
কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে গতকাল বুধবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা প্রেমচাদ বালিকা বিদ্যালয়ের হলরুমে উপকারভোগীদের মাঝে প্রদর্শনী ও উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল।
প্রধান অতিথি নারীদের সমতা-সক্ষমতা ও আর্থিক সাভলম্বী হওয়ার বিষয়ে অংশ গ্রহণকারী নারীদের মাঝে বক্তব্য রাখেন। এসময় তিনি সন্তানদের সামাজিক মূল্যবোধ গঠন, বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদকসহ বিপদগামী পথ থেকে নিরাপদে রাখার বিষয়ে আলোচনা রাখেন।
এসময় উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিজয় কৃষ্ণ রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমাল বিশ্বাস, উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের ম্যানেজার ননী গোপাল দাস, বাটরা বাজার কমিটির সভাপতি অনুকুল হালদার, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, কারিতাস আগৈলঝাড়া কার্যালয়ের মোস্তাফিজুর রহমান, জয়ন্তী গমেজ প্রমূখ। এসময় ৩২১জন মহিলাকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।





