× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

কোম্পানীগঞ্জে অটোরিকশা-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ৩

admin
হালনাগাদ: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
কোম্পানীগঞ্জে অটোরিকশা-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা এবং কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ৩জন গুরুত্বর আহত হয়েছে।

নিহত নয়ন সূত্রধর (৪৫) সে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাহাজাদপুর গ্রামের বড় মিস্ত্রি বাড়ির মরিয়াল সূত্রধরের ছেলে  ও একই বাড়ির কান্তি কুমার সূত্রধরের মেয়ে চন্দনা রাণী সূত্রধর (২১)। তবে পুলিশ তাৎক্ষণিক আহতদের পরিচয় জানাতে পারেনি।

রোববার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ড টু পৌরসভার ৪নম্বর ওয়ার্ড সংযুক্ত বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বসুরহাট পৌরসভা এলাকার বাইপাস সড়ক দিয়ে একটি যাত্রীবাহী সিএনজি পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আরো তিন সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..