রাই কিশোরীঃ রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই সমান সুযোগ ভোগ করবে। কোনো জাতিগোষ্ঠীকে সংখ্যালঘু নয়, দেশের নাগরিক ভাবতে হবে। বলেছেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আপনারা কেন নিজেদেরকে সংখ্যালঘু বলেন, তা আমি জানি না। আপনারা কি এই দেশের নাগরিক না? এই দেশ আপনাদের জন্মভূমি না? আপনারা এই দেশের মানুষ। নিজেদের কেনো ছোট করে দেখবেন। এখানে সবার সমান অধিকার রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে ও আত্মবিশ্বাস অর্জন করাতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ সরকার। ধর্মের সঠিক বাণী যাতে সবার কাছে পৌঁছায় তার জন্য সব ধর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষা বাড়ানো হচ্ছে।
শেখ হাসিনা বলেন, বাংলা ১৪শ’ সাল উদযাপন করার জন্য কমিটি করি তখন বিএনপি ক্ষমতায় ছিল। তারা আমাদের বাঁধা দিয়েছিলো উদযাপন করতে দিবে না, আমরা তখন জোর করে উদযাপন করেছিলাম। এখন আমরা সরকারে এসে এটার জন্য উৎসব ভাতা দিচ্ছি এবং সকলে মিলে এই উৎসব উদযাপন করছি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত জোটের চরিত্রটাই এরকম। কারণ আপনারা জানেন তারা কিভাবে অত্যাচার করে নির্যাতন করে। ১৯৯১ সালে তারা দুর্গম এলাকা সেখানেও মন্দিরে হামলা করেছে, নির্যাতন করেছে।




