আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ তখনও খেলা শুরু হয়নি। এরই মধ্যে শুরু গুড়ি গুড়ি বৃষ্টি। কিন্ত বাধ মানেনি ফুটবল প্রেমীরা। বেলা গড়ানোর সাথে সাথে দেশখ্যাত ফুটবলারদের খেলা দেখতে হাজির হন ঝিনাইদহ কালীগঞ্জের সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলা দেখতে। খেলার উপভোগ ও উদ্বোধন করতে মাঠে হাজির হন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
এক পর্যায়ে মাঠের সাজ সাজ রবের মধ্যদিয়ে বুধবার বিকাল ৪ টায় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার দ’ুদলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় শেষে বলে সট মেরে এ মাঠের ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী, সিবিএ নেতা গোলাম রসুলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
খেলার মাঠের বিশেষ আকর্ষণ ছিল বিশ^ নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসানের গর্বিত বাবা খন্দকার মসরুর রেজার উপস্থিতি।
সকল প্রস্ততি শেষে অভিজ্ঞ রেফরি রবিউল ইসলাম খেলা শুরুর বাঁশি ফুঁকিয়ে দিলেই উভয় দলের খেলোয়াড়দের আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্যদিয়ে দারুন উপভোগ্য উঠে খেলা। কিন্ত কিছুক্ষন পরেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। মাঠ ভরে যায় কাঁদা পানিতে। অতিথিসহ মাঠ ভরা দর্শক এক চুলও মাঠ ছাড়েননি। কিন্ত গোল খরায় ভুগছিল মাঠ। এরই মধ্যে রেফারী রবিউল ইসলামের টানা বাঁশির শব্দে বিরতীতে যায় আমের রাজ্য রাজশাহী আর বিশ্ব বরেন্য ক্রিকেটার সাকিব আল হাসানের জেলা মাগুরার খেলোয়াড়েরা। বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমন শানাতে থাকে মাগুরার ফুটবলাররা। কিন্ত মাঠের কাঁদা আর পানিতে বার বার অসহায় হয়ে ফিরেছে আক্রমন ভাগ। এমন অবস্থার মধ্যদিয়ে দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে মাগুরা দলের কৃষ্ণর বাড়ানো বলে ( চট্রগ্রাম আবাহানীর নিয়মিত খেলোয়াড়) মাগুরার আক্রমন ভাগের ২৮ নম্বর জার্সি পরিহিত পলাশের দুরান্ত শট পরাস্ত করে রাজশাহীর গোলকিপার বিশালকে। এরপর গোলকিপার নিজেকে গোছানোর সময় পার হতে না হতেই এর ঠিক দুই মিনিটের মাথায় আবারো মাগুরা দলের ২০ নম্বর জার্সি পরিহিত মিঠুনের দুরদান্ত শটে আবারো বল জালে জড়িয়ে দিয়ে জয় নিশ্চিত করে। পর পর দু’গোলের সুবাদের আনন্দের জোয়ার বয়ে যায় মাগুরার দর্শক শিবিরে।
তবে, এরপর পাল্টা আক্রমন করেও বার বার ব্যর্থ হয় রাজশাহীর খেলোয়াররা। তারা দ্বিতীয়ার্দের ২৮ মিনিটে মাগুরা দলের গোলকিপার মিঠুনের দুরদর্শিতায় নিশ্চিত একটি গোল থেকে বঞ্চিত হয়। ফলে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে উত্তরের জেলা রাজশাহী।ন খেলার ধারা বর্ণনায় ছিলেন, খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য জানান, টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিকূল আবহাওয়ার জন্য কিছুটা সমস্যা হয়েছে। এরপরও দর্শকদের ঠেকাতে পারেনি বৃষ্টি। এবারের টুর্নামেন্টে রাজশাহী মাগুরা সহ যশোর, চুয়াডাঙ্গা নড়াইল, পোড়াদাহ ও কালীগঞ্জ ফুটবল দল অংশ নিচ্ছে। খেলায় অংশগ্রহনকারী দলগুলো লাখ টাকার প্রাইজ মানি নিজেদের ঘরে তুলতে মাঠে শক্তি প্রদর্শন করবে এসব ফুটবল দল।
এ ক্যটাগরির আরো খবর..